১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কোটা সংষ্কারের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের

spot_img

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

আজ শনিবার (৭ জুলাই) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের লিপুস ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে দুই ঘন্টা যাবত ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা ।

এ সময় শিক্ষার্থীরা ‘মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাই নাই’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা। এছাড়াও অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা কবিতা আবৃতি, বক্তৃতার মাধ্যমে কোটা পদ্ধতি বাতিলের দাবি তুলে ধরেন।

এসময় ২০১৯-২০ শিক্ষাবর্ষের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী সিফাত বলেন, “সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন সম্পূর্ণ সাংবিধানিক আন্দোলন। আমরা সংবিধান অনুযায়ী রাষ্ট্রের প্রতি মানুষের অধিকার কে বিশ্বাস করি। সেই বিশ্বাসের জায়গা থেকে আজকে যারা কোটার বাইরে আছে  তারা রাষ্ট্রের নাগরিক হিসেবে যে অধিকার আছে তা নিশ্চিত করার জন্য  জন্য আন্দোলন করছি। আমরা সাধারণ শিক্ষার্থীরা রাজপথে  আছি যতক্ষণ  পর্যন্ত আমাদের দাবিদাওয়া মেনে না নেওয়া হয়।”

আন্দোলনে অংশ নেওয়া ২০১৯-২০ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী  ওমর শরীফ বলেন,”সংবিধানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থার কথা বলা  হয়েছে। আমরা তাই কোটা বাতিল নয় সংবিধান অনুযায়ী কোটা সংস্কারের জন্য আন্দোলন করছি।”

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ