২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে বৃষ্টির জন্য নামাজ আদায় ও বিশেষ মোনাজাত

spot_img

শাজাহানপুরে বৃষ্টির জন্য নামাজ আদায় ও বিশেষ মোনাজাত

গোলাম আজম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। রোদ আর গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই বৃষ্টির আশায় বগুড়া শাজাহানপুর উপজেলার সাজাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেখারা) আদায় করেছেন গ্রামবাসী।

শুক্রবার (২১ এপ্রিল) জুম্মার নামাজের পর খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক মুসল্লী অংশগ্রহণ করেন।

নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলার সাজাপুর পশ্চিম মন্ডল পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী।

এ বিষয়ে ইমাম মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখারা বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ