২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই সফর, ১৪৪৮ হিজরি

আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

spot_img

 কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সর্বোচ্চ আদালতের রায় পর্যন্ত অপেক্ষার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আদালতে শিক্ষার্থীরা ন্যায় বিচার পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি টেলিভিশনগুলোতে সরাসরি সম্প্রচার করা হয়।

সরকারপ্রধান বলেন, ‘সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ’

উচ্চ আদালতের রায়ে শিক্ষার্থীরা হতাশ হবে না, আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, ‘আমার বিশ্বাস আমাদের ছাত্রসমাজ উচ্চ আদালত থেকে ন্যায়বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। ’

শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে এ ভাষণ প্রদান দেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ