২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বগুড়ায় মসজিদে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা

spot_img

বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে মসজিদে ঢুকে মোঃ মিরাজুল ইসলাম রতন ওরফে কাবিলা (৩৫) নামের একজন যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে শহরের এরুলিয়া সাহাপাড়ার বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাবিলা ওই এলাকার মৃত শরদুল জিলাদারের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করে বগুড়া সদর থানার সাব ইন্সপেক্টর মোঃ রহিম উদ্দিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কাবিলার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।

পরিবারের পক্ষ থেকে এখনো কোন মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ