২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই সফর, ১৪৪৮ হিজরি

নিপীড়ন, হত্যার প্রতিবাদে এনইউবিটিকে শিক্ষকদের মৌনমিছিল

spot_img

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী সহ নিরপরাধ সাধারণ মানুষকে হত্যা ও নিপীড়নের প্রতিবাদে এবং বিচারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা (এনইউবিটিকে) শিববাড়িস্থ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনে মৌনমিছিল ও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। আজ শনিবার (৩রা আগস্ট) বেলা ১২ টাই ১২৪ জন শিক্ষক মৌনমিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।

চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য শোক প্রকাশ করে বলেন, সারাদেশে শিক্ষার্থী সহ নিরপরাধ সাধারণ মানুষকে গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে তার প্রতিবাদ ব্যক্ত করেন ।
শিক্ষকরা আরো বলেন, খুলনা সহ সারাদেশে তদন্তের মাধ্যমে শিক্ষার্থীদের হত্যার বিচারের দাবির পাশাপাশি শিক্ষার্থীরা যেন আর কোন ধরনের হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান।সেই সঙ্গে চলমান আন্দোলনে হত্যাকারীদের বিচার চেয়ে শিক্ষকদের সঙ্গে পুলিশের অসাদাচরণের নিন্দা জানান।

_সংবাদ বুলেটিন / ইন্দ্রজিৎ_

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ