২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বেরোবিতে পদত্যাগের হিড়িক

spot_img

বেরোবি প্রতিনিধি:সাজ্জাদুর রহমান

শেখ হাসিনা দেশত্যাগের পর এর প্রভাব পড়ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও।সাবেক এই প্রধানমন্ত্রী পদত্যাগের পর চলমান পরিস্থিতিতে বেরোবির গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যাক্তিরাও পদত্যাগ করছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, পরিবহন পুলের পরিচালক, লাইব্রেরি পরিচালক, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট, বহিরাঙ্গন বিভাগের পরিচালক ও ছাত্র উপদেষ্টা ও পরামর্শ দপ্তরের পরিচালক পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী। 

তিনি জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শরিফুল ইসলাম, পরিবহন পরিচালক ড. কামরুজ্জামান, গ্রন্থাগার পরিচালক  প্রফেসর ড. গাজী মাজহারুল আনোয়ার ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট প্রফেসর ড. বিজন মোহন চাকী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এর আগে সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশত্যাগে বাধ্য হন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ