১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পুলিশ প্রশাসনের অনুপস্থিতির কারণে এলাকায় অরাজকতা সৃষ্টি হচ্ছে।

spot_img

শেরপুর উপজেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এডিসনাল পুলিশ সুপার এর সাথে সাক্ষাৎ করেন।তারা এলাকার চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং পুলিশ প্রশাসনের মাঠে সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে পরামর্শ দেন।

ওসি জানান, থানায় কর্মরত অধিকাংশ পুলিশ সদস্য সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ভীতসন্ত্রস্ত এবং আতঙ্কিত হয়ে পড়েছেন। এই অবস্থায় তারা রাস্তায় দায়িত্ব পালন করতে ভয় পাচ্ছেন। তাই তিনি নিজেই দায়িত্ব নিয়ে মাঠে নেমেছেন এবং সহকর্মীদের ভয় কাটিয়ে তুলতে কাজ করছেন।

এই বক্তব্যের প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীবৃন্দ পুলিশ প্রশাসনকে অভয় দেন এবং তাদের স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে আসার আহ্বান জানান। তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং শারীরিকভাবে কষ্টদায়ক। তাছাড়া শিক্ষার্থীরা তাদের পড়াশোনা থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে, যা তাদের একাডেমিক ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে প্রশাসনিক কর্মকর্তারা তাদের দায়িত্বে ফিরে আসেন এবং শিক্ষার্থীদের ক্লাসে ফেরার সুযোগ করে দেন।

ছাত্রনেতারা আরও বলেন, পুলিশ প্রশাসনের অনুপস্থিতির কারণে এলাকায় অরাজকতা সৃষ্টি হচ্ছে। চুরি, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাচ্ছে। অপরাধীদের ধরতে পারলেও যথাযথ শাস্তির ব্যবস্থা করা যাচ্ছে না, যা সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার কারণ হতে পারে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে এলাকার পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

সুতরাং, তারা জোর দিয়ে বলেন যে পুলিশ প্রশাসনকে দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসা উচিত। যাতে এলাকাবাসী নিরাপত্তা বোধ করতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ