২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রাস্তা সংস্কারে নেমেছে বালিয়াডাঙ্গীর ছাত্রশিবির

spot_img

জাহিরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি:

চলাচলের অযোগ্য রাস্তাকে যোগ্য করার লক্ষ্যে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী শাখার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সকল দায়িত্বশীল কর্মীরা কাজ করছে।

সারাদেশকে নতুন করে পূর্ণ গঠনের লক্ষ্যে বাংলাদেশের প্রতিটি মানুষ যেখানে কাজ করছে ঠিক সে মুহূর্তে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী মডেল শাখার ছাত্রশিবিরের সকল স্তরের দায়িত্বশীল কর্মীরা ট্রাফিক থেকে শুরু করে রাস্তা সংস্কার ও নানা অপ্রীতিকর ঘটনা রোধে কাজ করে যাচ্ছে। বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়ন এর ২ নং ওয়ার্ডের গ্রামের রাস্তাগুলো চলাচলে বিঘ্ন ঘটাই থানা শাখা থেকে আদেশক্রমে একদল দায়িত্বশীল কর্মী এই রাস্তাগুলো সংস্কারের জন্য ইটের টুকরো ও বালু দিয়ে রাস্তাকে চলাচলের উপোগী করে তোলে। এতে ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার এর আর্থিক সহায়তা এবং গ্রামবাসীর আর্থিক সহায়তায় এলাকার ছাত্রশিবিরের সদস্যদের নিয়ে রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন করেছে। সংস্কারের সময় এতে উপস্থিত ছিলেন রাবি শাখার সহকারী এইচ আর ডি সম্পাদক ।তিনি বলেন যে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১৯৭৭ সাল থেকে আজ পর্যন্ত মানুষের সুখে-দুঃখে সর্বদাই পাশে ছিলো, এখনো আছে। তিনি আরো বলেন স্বাধীনতা উত্তর যে সকল দল বাংলাদেশের ক্ষমতায় আসীন হয়েছে, তারা কল্যাণমুখী রাষ্ট্র গঠনে অপারগতা প্রমাণ করেছে।দীর্ঘ ১৬ বছর বাংলাদেশ আওয়ামী লীগ এর স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেয়ে আমরা এখন প্রকাশ্যে মানুষের সাথে দ্বীনি দাওয়াত, সভা-সমাবেশ ও মিছিল-মিটিং করতে পারছি। আমরা আগে গোপনে মানুষের আর্থিক সহায়তা, দুস্থদের ত্রাণ বিতরণ এবং ছাত্রদের মেধাবিকাশে সকল প্রকার কার্যক্রম পরিচালনা করতাম ।এখন আমরা প্রকাশ্যে করছি এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। সংস্কারের সময় বালিয়াডাঙ্গী থানার কলেজ শাখার সাবেক সভাপতি জাহিরুল ইসলাম ও উপস্থিত ছিলেন। তিনি বলেন যে,আগে আমরা নানান নাম দিয়ে মানুষের পাশে ছিলাম। আমরা প্রকাশ্যে কথা বলতে পারতাম না ।আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল ।আমার চাইলেও মানুষের সাথে প্রকাশ্যে ইসলামের দাওয়াত, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দাওয়াত দিতে পারতাম না ।আজ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের মুক্ত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। উক্ত সংস্কারের সময় সাথে ছিলেন বালিয়াডাঙ্গী থানা শাখার ছাত্র কল্যাণ সম্পাদক এবং ভানোর শাখার কেয়ারটেকার আরিফ রায়হান ।তিনি বলেন যে,আমরা অনেক কাজ করেছি গোপনে করেছি, প্রকাশ্যেও করেছি নানা রকম হুমকির মুখোমুখি হয়েছি অনেকবার। কখনো থেমে থাকেনি, আল্লাহ ভরসা কখনো থেমে থাকবো না এই শিক্ষা আমি পেয়েছি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কাছ থেকে ।আমি যখন শুনলাম ভানোরের রাস্তাগুলো চলাচলে অযোগ্য হয়ে পড়েছে আমি তৎক্ষণাৎ থানা সভাপতির কাছ থেকে অনুমতি নিয়ে সংস্কারের জন্য নেমে পড়েছি। স্থানীয় শিবিরের কর্মীদের সাথে পরামর্শক্রমে গ্রামে মানুষদের সাথে কথা বলে তাদের আর্থিক সহায়তায় রাস্তার কাজ সমাপ্ত হয়েছে। আমরা প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের পাশে ছিলাম যতদিন বেঁচে থাকব, পাশে থাকবো ইংশা’আল্লাহ। এলাকাবাসী রাস্তার কাজ দেখে মুগ্ধতা প্রকাশ করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ