৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে গোহাইল ইউনিয়ন জামায়াতের বিশাল জনসভা অনুষ্ঠিত

spot_img

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়ন শাখার উদ্যোগে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার বিকাল ৪ টায় উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদারপুকুর বাসস্ট্যান্ডে এই জনসভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা পূর্ব শাখার কর্মপরিষদ সদস্য ও শেরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হালিম।

গোহাইল ইউনিয়ন জামায়াত নেতা মো. তাজনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল লতিফ, উপজেলা নায়েবে আমীর ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুস সালাম, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফেজ মোখলেছুর রহমান মুকুল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মোমিন, মাওলানা কাওছার আলী, আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার, মাওলানা আব্দুর রশিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আমীন, খরনা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শামসুল হক, আশেকপুর ইউনিয়ন আমীর মাওলানা নজরুল ইসলাম, গোহাইল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, খরনা ইউনিয়ন সেক্রেটারি ডা. নজরুল ইসলাম প্রমুখ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ