বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শহীদ অসুস্থ হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (১৯ এপ্রিল ) রাত ২টার সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি... রাজিউন।
আজ শনিবার দুপুর ২টায় বাদ জোহর তার নিজ গ্রামে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মরহুমের পরিবার।
তার অকাল মৃত্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।