দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি খাদ্য গুদামে মজুতকৃত চালের ঘাটতি পাওয়ায় গুদাম কর্মকর্তা আনোয়ারা বেগমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সেই সঙ্গে ওই গুদামে ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা হিসেবে নতুন একজনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, আনোয়ারা বেগমের বিরুদ্ধে শিগগিরই বিভাগীয় মামলা হবে। পরে সেই মামলার তদন্তে অন্য কারও দায় আছে কি না তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টির পরপরই জেলার প্রত্যেক উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে সতর্ক করা হয়েছে এসব বিষয়ে তৎপর থাকার জন্য।
দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি খাদ্য গুদামে মজুতকৃত চালের ঘাটতি পাওয়ায় গুদাম কর্মকর্তা আনোয়ারা বেগমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সেই সঙ্গে ওই গুদামে ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা হিসেবে নতুন একজনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, আনোয়ারা বেগমের বিরুদ্ধে শিগগিরই বিভাগীয় মামলা হবে। পরে সেই মামলার তদন্তে অন্য কারও দায় আছে কি না তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টির পরপরই জেলার প্রত্যেক উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে সতর্ক করা হয়েছে এসব বিষয়ে তৎপর থাকার জন্য। সূত্র : কালবেলা।