প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২৪ | ১২:৩৭ অপরাহ্ণ
আওলাকান্দি মাদ্রাসায় ইফতার মাহফিল

- আওলাকান্দি মাদ্রাসায় ইফতার মাহফিল
ইমামুল মিল্লাত, শেরপুর (বগুড়া):
বগুড়ার শেরপুরে আওলাকান্দি দারুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ এপ্রিল) উপজেলার সুঘাট ইউনিয়নের বাসিন্দা ও সোনালী ব্যাংকের কর্মকর্তা মোঃ মাসুদ পারভেজ’র উদ্দ্যোগে এই ইফতারের আয়োজন করা হয়। এসময় প্রায় দুইশত এর অধিক ছাত্র, শিক্ষক ও অভিভাবক ইফতারে অংশ গ্রহণ করেন।
সাংস্কৃতিক জন ইমরুল হাসান কাজলের সার্বিক তত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক সাজেদুর রহমান সবুজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক আতিকুল রহমান শিতল, ইমদাদুল হক, পাভেল রহমান, আব্দুস সাত্তার প্রমূখ।
সম্পাদক: নজরুল ইসলাম (মিলন) || প্রকাশক: মো: মনজুরুল ইসলাম (রিপন)
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।