বগুড়ার শাজাহানপুর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত দলিল লেখকদের সমর্থনের মাধ্যমে মো:আতিকুর রহমানকে সভাপতি ও মো: সাজ্জাদ হোসেন কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যর বাংলাদেশ দলিল লেখক সমিতি, শাজাহানপুর উপজেলা শাখার পুনর্গঠিত নির্বাহী কমিটি মঙ্গলবার (১৩ আগষ্ট) ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যন্যা পদে সহ-সভাপতি মোজাহার আলী, শাহ আলম আক্কাস আলী,আতাউর রহমান,সহ সম্পাদক মোকছেদ হোসেন,মতিউর রহমান, শাহিনুর ইসলাম,সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, কোষাধাক্ষ্য আব্দুল বাসেদ রনজু, দপ্তর সম্পাদক মাতলুবুর রহমান,প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, ধর্ম সম্পাদক লুৎফর রহমান,নির্বাহী সদস্য সোহেল ও নুর সরকার ।