জনপ্রিয়তা বাড়ছে শাজাহানপুর ইউএনও’র গণশুনানি
শাজাহানপুরে উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহসিয়া তাবাসসুম প্রতি বুধবার সকাল ১১টা গণশুনানি করছেন।
উপজেলার শত শত মানুষের সমস্যা, অভিযোগ ও আপত্তি গণশুনানিতে শুনে তা দ্রুত সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম।ইউএনও'র এই গণশুনানি দিনদিন স্থানীয় নাগরিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।
সপ্তাহে প্রতি বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার শাজাহানপুর অফিস কক্ষে গণশুনানি পরিচালনা করে থাকেন।
জানা যায়, প্রতি সপ্তাহের যে কোনো একদিন সেবাপ্রত্যাশী স্থানীয় নাগরিকদের সমস্যা, অভিযোগ ও আপত্তি শুনতে গণশুনানি কার্যক্রম পরিচালনা করতে ইউএনওদের মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম কাজ বাস্তবায়ন করে যাচ্ছেন।