৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করলেন তারেক রহমান

spot_img

অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোন কাজ করা উচিত হবে না যার ফলে পালিয়ে যাওয়া স্বৈরাচার পুনর্বাসিত হওয়ার সুযোগ পায় এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি একথা বলেন। রাজধানীর লেডিস ক্লাবে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি।
ইফতার মাহফিলে যোগ দেন বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদক, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যাবসায়ী, ও পেশাজীবীরা। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সবার সাথে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতারে আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া অথচ রাজনৈতিক উদ্দেশ্যে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে সারাদেশে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হবে বলেও জানান তারেক রহমান।

এর আগে স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আবেগ দিয়ে নয় বাস্তবতার কথা চিন্তা করে দেশের গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে আবারও দ্রুত জাতীয় নির্বাচনের তাগিদ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ