২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

spot_img

নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের লালপুরে মোঃ মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে দশটার দিকে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার আজিমপুর রেলস্টেশনে রবিউল ইসলামের কনফেকশনারি দোকানের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু লালপুর উপজেলার বাহাদিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,
তিনটি মোটরসাইকেলে অজ্ঞাতনামা চার-পাঁচ জনের একটি দুর্বৃত্তের দল এসে মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু কে মাথায় ও পেটে গুলি করে দ্রুত ঘটনাস্থল হতে চলে যায়। এঘটনায় সে ঘটনাস্থলেই মারা যান।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ও দুর্বৃত্তদের আটকে পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে। স্থানীয়রা আরও জানায় নিহত মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু সে গত ২০১৮ সালের লালপুর উপজেলার গোপালপুরে জাহারুল হত্যা মামলার ৩ নম্বর আসামি ছিলেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন নিহতের লাশটি উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে ও বুধবার সকালে নিহতের লাশটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ