২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আরব বিশ্বে সবচেয়ে বেশি সিনেমা হল সৌদিতে

spot_img

আরব বিশ্বে সবচেয়ে বেশি সিনেমা হল সৌদিতে।
নতুন করে সিনেমা হল খুলে দেয়ার ৬ বছর পূর্তি উদ্‌যাপন করেছে সৌদি আরব। প্রায় চার দশক পর ২০১৮ সালে সৌদি আরবে ফের চালু করা হয় সিনেমা হল। এরপর দেশটিতে দ্রুততম সময়ের মধ্যে সিনেমা হল এবং সিনেমা প্রদর্শনীর স্থান বৃদ্ধি পেয়েছে।
গত ছয় বছরে সৌদিতে প্রায় ১ হাজার ৯০০ সিনেমা প্রদর্শিত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমর তথ্য অনুযায়ী, বর্তমানে সৌদিতে সিনেমা হল রয়েছে ৬৬টি। এসব হলে রয়েছে ৬১৮টি পর্দা। ২২টি শহরজুড়ে থাকা এসব সিনেমা হলে ৬৩ হাজার ৩০০ আসন রয়েছে। যা আরব বিশ্বের মধ্যে সর্বোচ্চ।

গত ছয় বছরে সৌদিতে প্রায় ১ হাজার ৯০০ সিনেমা প্রদর্শিত হয়েছে। যার মধ্যে ৪৫টি সৌদির নিজস্ব। এসব সিনেমা প্রদর্শনীর মাধ্যমে আয় হয়েছে ৩ দশমিক ৭ বিলিয়ন রিয়াল। শুধুমাত্র গত বছর দেশটিতে ১৬ হাজার ৬০০ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে।

সিনেমা প্রদর্শনীর পাশাপাশি সিনেমা বিষয়ক বিভিন্ন উৎসবও আয়োজন করছে দেশটি। গত সপ্তাহে দেশটিতে গালফ সিনেফা উৎসব অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছাতে বিশ্বের অন্যান্য দেশ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে এ মুসলিম দেশ।

গত মাসে সৌদি ফিল্ম কমিশন চীনের বোনা ফিল্ম গ্রুপের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এরমাধ্যমে সৌদির ছবি চীনের বাজারে প্রবেশের সুযোগ পায়। চুক্তির মাধ্যমে এই দুই দেশ প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং যৌথ সিনেমা তৈরির ফান্ডসহ নিজেদের মধ্যে বিভিন্ন সহযোগিতার দ্বার উন্মোচন করে।

সৌদি সরকার পাঁচটি দেশে সৌদি ছবি প্রদর্শনের উদ্যোগ নিয়েছে। ‘সৌদি ফিল্ম নাইট’ নামে মরক্কো, অস্ট্রেলিয়া, চীন, ভারত ও মেক্সিকোতে সৌদি চলচ্চিত্র দেখানো হবে।
সূত্র: গালফ নিউজ

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ