২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

উপনির্বাচনে অংশগ্রহণ করতে ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করলেন শ্যামল

spot_img

উপনির্বাচনে অংশগ্রহণ করতে ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করলেন শ্যামল

মোঃ আনারুল ইসলাম :
হাতীবান্ধা (লালমনিরহাট)প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন আবু বক্কর সিদ্দিক শ্যামল।
আজ বৃহস্পতিবার দুপুরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বরাবর পদত্যাগ পত্র জমা দেন তিনি।
আবু বক্কর সিদ্দিক শ্যামল আসন্ন জেলা পরিষদ উপনির্বাচনে অংশগ্রহণ করবেন। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের লালমনিরহাট জেলা শাখার সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহ হাতীবান্ধা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।
সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদের সদস্য জাহেদুল ইসলাম জাহিদ জানান, তিনি একজন জনপ্রিয় প্রার্থী। লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে শ্যামলের জনপ্রিয়তা অন্যান্য প্রার্থীর চেয়ে বহুগুণে বেশি। এছাড়াও হাতীবান্ধা ও পাটগ্রামের ইউপি চেয়ারম্যানসহ সদস্যরা তার সঙ্গে রয়েছে। লালমনিরহাট জেলাবাসীর ভাগ্য উন্নয়নের জন্য এবং উপনির্বাচনের মাঠে লড়াই করে জয়ী হতে ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করলেন তিনি।
আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, যেহেতু আমি একজন ইউনিয়ন চেয়ারম্যান সেহেতু আইনের বাধ্যবাধকতা রয়েছে। আইন মেনেই আমার এই পদত্যাগ। আপনাদের মাধ্যমে জেলাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ