৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন ৬ চেয়ারম্যান প্রার্থীসহ ১৮ জনের মনোনয়নপত্র জমা

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ দ্বিতীয় ধাপে উল্লাপাড়া উপজেলা পরিষদ

নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ রোববার (২১ এপ্রিল) মোট ৬ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন, সেলিনা মির্জা মুক্তি, আকমল হোসেন, জহুরুল ইসলাম মিলটন, মোঃ ইদ্রিস আলী, নবী নেওয়াজ খান বিনু ও হেদায়েত আহমেদ এলান। এরা সবাই আওয়ামী লীগের নেতা ও কর্মী।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৭ জন। এরা হলেন, এস এম তোফায়েল ইসলাম বকুল, আবু সাঈদ সরকার, মনিরুজ্জামান পান্না, আলমগীর
হোসাইন, এস এম জাহিদুজ্জমান কাকন, মোঃ সরোয়ার হোসেন ও মোঃ শফিকুল
ইসলাম।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৫ জন। এরা হলেন, একা খাতুন, লাভলী পারভীন, সবিতা প্লাবনী সুইটি, ঝর্ণা খাতুন ও সুমাইয়া পারভীন।

উল্লাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান, ২য় ধাপে উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৮ জন প্রার্থী অনলাইনে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করে প্রার্থীতা চূড়ান্ত করা হবে। তিনি আরো জানান, উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন ইভিএমএ অনুষ্ঠিত হবে।

আবু বকর সিদ্দিক বাবু
সিরাজগঞ্জ
২১-০৪-২০২৪

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ