৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

উল্লাপাড়ায় চাচা শ্বশুরের হুমকির মুখে নিরাপত্তাহীনতায় ভুগছেন গৃহবধু

spot_img

উল্লাপাড়ায় চাচা শ্বশুরের হুমকির মুখে নিরাপত্তাহীনতায় ভুগছেন গৃহবধু

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ নিজ চাচা শ্বশুরের নানা হুমকির মুখে বিধবা গৃহিণী আলতাফুন নেছা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। উল্লাপাড়া উপজেলার সলংগা ইউনিয়নের বাগদা গ্রামের মৃত আতাহার উদ্দিনের মেয়ে আলতাফুন নেছা। তার স্বামী তিন বছর আগে মারা যান। এরপর থেকে তার চাচা শ্বশুর মোঃ আব্দুর রহমান আলতাফুন নেছার সম্পদের ক্ষতিসাধন করে আসছে, পরপর দু”দফায় আব্দুর রহমান আলতাফুন নেছার বেশ কয়েকটি মূল্যবান গাছ জোরপূর্বক কেটে নেয়। এইসব গাছের মূল্য ১৫ হাজার টাকারও বেশি।

আলতাফুন নেছা অভিযোগ করেন আব্দুর রহমান লোকজন নিয়ে তার স্বামীর ভিটার মাটি জোরপূর্বক কেটে নিয়ে যায়। তিনি বাধা দিলে আব্দুর রহমান তাকে মারধর করে হাতপা ভেঙে দেওয়ার হুমকি দেন। সেই সাথে পল্লী বিদ্যুৎ এর সংযোগ বিচ্ছিন্ন করণ এবং তাদের (আলতাফুন নেছা) বাড়ির নলকূপ উঠিয়ে নেওয়ার ঘোষণা দেন। এ অবস্থায় তিনি এখন চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। এ ব্যপারে সলংগা থানায় আব্দুর রহমানের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছেন। ডাইরিতে বিবাদীর আক্রোশ থেকে বাঁচতে আইনি সহায়তা চেয়েছেন।

এ বিষয়ে আব্দুর রহমানের সাথে কথা বললে তিনি জানান তার গ্রাম্য প্রধানরা মেপে দিয়েছেন সেই জায়গা থেকেই তিনি গাছ কেটেছেন।

এ ব্যপারে সলংগা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হকের সাথে যোগাযোগ করলে তিনি জিডির বিষয়টি নিশ্চিত করে জানান অবিলম্বে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ