৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

কচুয়ার নূরপুরে আইএফআইসি ব্যাংকের আয়োজনে আর্থিক স্বাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

spot_img

সুব্রত দাশ:
চাঁদপুরের কচুয়া উপজেলার নূরপুরে ১৬ই জুলাই মঙ্গলবার আইএফআইসি ব্যাংকের আয়োজনে আর্থিক স্বাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় নূরপুর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংক পিএলসি রহিমানগর উপশাখার ইনচার্জ সুফি আহাম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া শাখার মার্কেটিং এন্ড সেলস্ অফিসার শাকিল আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, রহিমানগর উপশাখার ট্র্যানজ্যাকশন সার্ভিস অফিসার অমিত চক্রবর্তী, মার্কেটিং অ্যান্ড সেলস্ কর্মকর্তা আব্দুর রহমান। অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন নূরপুর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন।

আলোচনা সভায় রহিমানগর উপশাখার ইনচার্জ সুফি আহাম্মেদ ও কচুয়া শাখার মার্কেটিং এন্ড সেলস্ অফিসার শাকিল আহমেদ বলেন, আইএফআইসি ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্টের বিপরীতে গ্রাহকদের সেবা প্রদান করে আসছে। এছাড়া ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট একাউন্টও রয়েছে। যেখানে বাৎসরিক কোন চার্জ কাটা হয় না। আপনারা আইএফআইসি ব্যাংকে একাউন্ট খোলে নিরাপদে লেনদেন করতে পারবেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ