
সাবিক ওমর
ঢাকা থেকে….
ঢাকা-১৪ আসনের অধীন কল্যাণপুর পশ্চিম শাখার উদ্যোগে উন্নয়ন ও জননিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) বাদ মাগরিব এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান। তিনি এলাকার উন্নয়ন, সড়ক ব্যবস্থার উন্নয়ন এবং মাদক সমস্যা নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এলাকাবাসীর মতামত শোনেন।
সভায় স্থানীয় বাসিন্দারা সড়ক অবকাঠামো উন্নয়ন, মাদক সমস্যা ও এলাকার সম্ভাবনাময় বিভিন্ন দিক তুলে ধরেন।
এসময় এমপি আরমান বলেন,কল্যাণপুর সহ পুরো এলাকার উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। একটি উন্নত ও বাসযোগ্য এলাকা গড়ে তুলতে হলে স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কল্যাণপুরের প্রতিটি সমস্যা আমরা ধাপে ধাপে সমাধান করবো। উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিরপুর দক্ষিণ থানা আমীর অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেল, মিরপুর-১১ নং ওয়ার্ড কমিশনার প্রার্থী কামরুল আহসান মুরাদ, থানা কর্মপরিষদ সদস্য রবিউল ইসলাম, শাহাবুল আলম, আমীর হোসেন বাবলু, সাদ বিন জাফরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক মোহাম্মদ আলী, আব্দুর রাজ্জাক, জামিল হোসেনসহ শতাধিক গণ্যমান্য ব্যক্তি।




