
কুড়িগ্রামে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ-এর ৫ম মৃত্যু বার্ষিকী পালিত
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম:
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ-এর ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুলাই) বিকেলে পৌরসভার পুরাতন স্টেশন এলাকায় মরহুম আজিজুল হক এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে জেলা জাতীয় পার্টির সিনিয়র নেতা এস,কে বাবু আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।
এছাড়াও জেলা জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি সহকারী অধ্যাপক শামছুজ্জোহা সাজু চৌধুরী, সদর উপজেলা জাতীয় পার্টির নেতা নুরে আলম সিদ্দিকী লাভলু, সিনিয়র নেতা আবুল হোসেন মাস্টার, আইয়ুব আলী, আমিনুল, শামীম সহ ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




