২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

কুড়িগ্রামের যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর গ্রেপ্তার

spot_img

কুড়িগ্রামের যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর গ্রেপ্তার

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম:

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদের বতর্মান চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল গফুর (৫৬) কে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান। তিনি আরও জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আব্দুল গফুর যাত্রাপুর ইউনিয়নের সরকার পাড়া গ্রামের মৃত ইলাম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।

সোমবার (১০ মার্চ) কুড়িগ্রাম ধরলা সেতু এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে বিকেলে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

ছবি ইমেইলে।
মোবাইল- 01722-664713

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ