২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

spot_img

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বাদ জোহর কলেজ মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. সাহিদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদল নেতা সোহাগ ও নাহিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য রাহী ও মুন্না। এছাড়াও কলেজ ছাত্রদলের নূর মোহাম্মদ, জাহিদ, জাকিরুল, রাফি, রাজু, হাসান, রাসেল, স্বপন, জোবায়ের, আশিক, সাগরসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।

আয়োজকরা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ