২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে: বিএনপি নেতা শাহীন

spot_img

বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন বলেছেন, জীবনে বিনোদন ও খেলাধুলা অত্যন্ত জরুরি। খেলাধুলা যুবসমাজকে আনন্দ দেয়, উজ্জীবিত করে এবং মাদকসহ নেশা থেকে দূরে রাখে।
তিনি আরও বলেন, যুবকদের মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে; তাহলেই দেশ থেকে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।

গতকাল শুক্রবার সন্ধ্যায় শাজাহানপুরের খলিশাকান্দি মধ্য একতা যুব সংঘ আয়োজিত টপ ভাটা প্রাঙ্গনে অনুষ্ঠিত শহীদ জিয়াউর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আলোচনা সভায় সংঘের সভাপতি ও খোট্রাপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক তাইজুল ইসলাম সুমনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক অধ্যক্ষ জাফর আলমঙ্গীর। প্রধান মেহমান ছিলেন আব্দুল খালেক খান।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—
শাজাহানপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন,দফতর সম্পাদক মামুন, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, খোট্রাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক আবুল বাশার,উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মশিউর রহমান রকি, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইবনে সাউদ , সাবেক ব্যাংকার জালাল উদ্দিন সাবেক যুব নেতা আবু বক্বিকর সিদ্দিক রিপনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে ঘাষিঁড়া স্পোর্টিং ক্লাব ১–০ গোলে দোগলাপাড়া সোনালী ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ