৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গাজীপুরের ইছালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে আর্থিক অনিয়মের অভিযোগ

spot_img

গাজীপুর মহানগরীর পূবাইল থানার ৪০ নং ওয়ার্ড এর ইছালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানাজ পারভীন এর বিরুদ্ধে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে ৬ জন প্রার্থীর কাছ থেকে মনোনয়ন ফর্ম এর টাকা ব্যাতিত অতিরিক্ত ৮১ হাজার টাকা নির্বাচনী খরচ বাবদ দাবি করেছেন বলে অভিযোগ ওঠেছে ,

নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীগন আমাদের কাছে অভিযোগ করে জানান , ইছালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন আগামী ১২ ই জুন অনুষ্ঠিত হবার কথা রয়েছে, যেখানে মোট প্রার্থী সংখ্যা ৬ জন, এর মধ্যে মহিলা প্রার্থী ৩ জন , তারা হলেন , শবনম সুলতানা শম্পা, লিপি অক্তার ও রিনা আক্তার, পুরুষ প্রার্থী ৩ জন, তারা হলেন মোশাররফ হোসেন, সাইফুল ইসলাম ও আজমত আলী রানা ,

অভিযোগ কারী আরোও জানান, নির্বাচনী ধারাবাহিকতায় গত ২০ ই মে মনোনয়ন পত্র ১০০ টাকা করে বিক্রি করে স্কুল কর্তৃপক্ষ এবং মনোনয়ন পত্রের সাথে ২০০০ টাকা নগদ রিসিট ছাড়া জমা নেন,

গত ২৬ মে ছিল মনোনয়ন পত্র যাচাই বাছাই ও প্রার্থী তালিকা চূরান্তের শেষ দিন, ওই দিন স্কুল কর্তৃপক্ষ আমার মনোনয়ন বৈধ ঘোষণার পর পর ই, স্কুলের প্রধান শিক্ষিকা শাহানাজ পারভীন আমাকে ডেকে আলাদা কক্ষে নিয়ে নির্বাচনী খরচ বাবদ আমাদের কাছ থেকে ৮১ হাজার টাকা দাবি করেন,

যা জনপ্রতি ১৩ হাজার ৫ শত টাকায় করে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে ওই প্রধান শিক্ষকা, বিষয়টি আমাদের কাছে নিশ্চিত করেছে নির্বাচনে অংশগ্রহণকারী আরোও দুই প্রার্থী,

এ বিষয়ে আমরা ফোনে কথা বলি, অভিযুক্ত ইছালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানাজ পারভীন এর সাথে,

ফোনে তিনি আমাদের জানান, নির্বাচনের সব খরচ প্রার্থীরা বহন করবেন এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসের নির্দেশনা আছে, খরচের ৮১ হাজার টাকার চাওয়ার বিষয়টি স্বীকার করে তিনি আমাদের জানান নির্বাচনে খরচ ৮১ হাজার টাকার কম বা বেশি ও হতে পারে, পুনরায় হিসেব করলে তা বুঝা যাবে , এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার লায়লা খানম এর সাথে ফোনে বার বার যোগাযোগ করা হলেও তিনি আমাদের ফোন রিসিভ করেন নি,

বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, অনেকেই বিষয়টি নিয়ে তদন্ত দাবি করেছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ