৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গাজীপুরের পূবাইলে কৃষি জমি ভরাট করে স্থাপনা নির্মানের অভিযোগ

spot_img

গাজীপুরের পূবাইলে কৃষি জমি ভরাট করে স্থাপনা নির্মানের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর পূবাইলের ৪০ নং ওয়ার্ড এর কুদাব এলাকায় কৃষি জমি ভরাট করে স্থাপনা নির্মানের অভিযোগ ওঠেছে ইন্ট্রেগা ড্রেস মেকার নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে,

খোজ নিয়ে জানা গেছে প্রতিষ্ঠান টির মূল ফটক ৪২ নং ওয়ার্ড এর করমতলা হলেও প্রতিষ্ঠানটির পেছনের অংশ বর্ধিত হয়ে কুদাব এলাকায় বিস্তৃত হয়েছে,

অভিযোগ ওঠেছে নিয়ম নীতির বালাই ছাড়াই ৪০ নং ওয়ার্ড এর কুদাব অংশের কৃষি জমি ভরাট করে চলছে স্থাপনা নির্মান, এতে ক্ষতির মুখে পড়তে যাচ্ছে উক্ত এলাকার কৃষি জমি, আশংকা সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা তৈরির,

স্থানীয় একজন আমাদের অভিযোগ করেন সিটি কর্পোরেশনের ৮ ফিট রাস্তার জমির উপর ই চলছে প্রতিষ্ঠানটির সীমানা প্রাচীর নির্মাণ, আমি বাধা দিলেও তারা কর্নপাত করেনি, পরে বিষয়টি আমি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কে অবগত করি,

এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা কথা বলি স্থানীয় ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর এ্যাড নজরুল ইসলাম খান এর সাথে, তিনি আমাদের জানান,

অনুমতি ছাড়া কৃষি জমি যেন ভরাট না করা হয় এ বিষয়ে আমি উক্ত প্রতিষ্ঠান কে আমি বহু আগেই অবগত করেছি,

এ বিষয়ে ইন্ট্রেগা ড্রেস মেকার এর মালিক প্রতিনিধি মিজান এর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি আমাদের ফোন রিসিভ করেন নি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ