২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জয়পুরহাটে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বৃদ্ধা মহিলার মৃত্যু

spot_img

জয়পুরহাটের পাঁচবিবিতে আটাপাড়া রেলগেট এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জামেলা বেওয়া(৭০) নামে এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে।

নিহত মহিলা পার্শ্ববর্তী দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেব গ্রামের মৃত ইবাদত আলীর স্ত্রী বলে স্থানীয় সূত্রে জানা যায়।

এলাকাবাসী জানায় শনিবার বেলা দুপুর আড়াটার দিকে জয়পুরহাট থেকে ছেড়ে আসা হিলি গামী একটি দ্রুতগামী ট্রাক যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো ট- ২২-৪৫৩১ আটাপাড়া রেল ক্রসিং পার হওয়ার সময় উক্ত বৃদ্ধ মহিলাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ( মহীপুর হাসপাতালে) নিয়ে যায় ও ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নেয়।

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাককে আটক করে থানায় নেয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ