২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জাকেরের ব্যাটিং তাণ্ডবেও হারলো বাংলাদেশ

spot_img

এসবি ক্রীড়া ডেস্ক : মাহমুদউল্লাহ রিয়াদের ঝোড়ো ফিফটি ও জাতীয় দলে ‘অভিষিক্ত’ জাকের আলি অনিকের দুর্দান্ত ব্যাটিংয়েও হারলো বাংলাদেশ। এতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩ রানে জয় পেলো শ্রীলঙ্কা।

সোমবার (৪ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ২০৩ রান তুলতে পারে শান্ত-লিটনরা। এতে ৩ রানের জয় পায় লঙ্কানরা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় বলে শূন্য হাতে সাজঘরে ফেরেন লিটন কুমার দাস। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি আরেক ওপেনার সৌম্য সরকারও। ১১ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন তিনি। তাওহীদ হৃদয় আউট হন ৮ রান করে। এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকেন নাজমুল হাসান শান্ত। তবে ইনিংস বড় করতে পারেনি এই বাঁহাতি ব্যাটার। ২০ রান করে সাজঘরে ফেরেন তিনি।

তবে শান্ত আউট হলেও এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৭ বলে ফিফটি করেন দেশ সেরা এই ফিনিশার ব্যাটার। তাকে যোগ্য সঙ্গ দেন অভিষিক্ত জাকের আলী। ফিফটি পূরণের পর ইনিংস বড় করতে পারেননি মাহমুদউল্লাহ। ৩১ বলে ৫৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। শেষ দিকে দ্রুতগতিতে রান তুলতে থাকেন অভিষিক্ত জাকের। ২৫ বলে ফিফটি তুলে জয়ের আশা বাঁচিয়ে রাখে জাকের। ১১ বলে ১৬ রান করে তাকে সঙ্গ দেন শেখ মাহেদী।

তবে শেষ দিকে ৩৪ বলে ৬৮ রান করে জাকের আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ২ বলে ৪ রান করে ম্যাচে রোমাঞ্চকর করলেও শেষ পর্যন্ত ৩ রানের হারে টাইগাররা।

শ্রীলঙ্কার হয়ে বল হাতে অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা ও বিনুরা ফার্নান্দো দুই করে উইকেট শিকার করেন। এ ছাড়াও থিকশানা ও পাথিরানা একটি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই চার মেরে রানের খাতা খোলেন লঙ্কান ওপেনার আভিস্কা ফার্নান্দো। পরের বলেই এই ডানহাতি ওপেনারকে আউট করেন শরিফুল। এরপর কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন কামিন্দু মেন্ডিস। তবে ইনিংস বড় করতে পারেনি এই বাঁহাতি ব্যাটার। ১৪ বলে ১৯ করেন তিনি। সাদিরা সামারাবিক্রমাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার কুশল মেন্ডিস। তাদের দারুণ ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে লঙ্কানরা। ২৯ বলে নিজের ফিফটি তুলে নেন কুশল মেন্ডিস।

অপর প্রান্ত থেকে ব্যাট চালাতে থাকেন সামারবিক্রমাও। ৪৩ বলে ফিফটি তুলে নেন তিনি। এরপর তাণ্ডব শুরু করে চারিথ আসালাঙ্কা। শেষ পর্যন্ত আসালাঙ্কার ২১ বলে ৪৪ রানের ক্যামিও ইনিংস এবং সামারাবিক্রমার ৪৮ বলের অপরাজিত ৬১ রানে ভর করে তিন উইকেট হারিয়ে ২০৬ রানের বড় পুঁজি পায় শ্রীলঙ্কা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ