
বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপীনগর গ্রামের কৃতী সন্তান শিশু আর জেড রংধনু দেশব্যাপী জাতীয় লোকনৃত্য প্রতিযোগিতায় ‘ক’ একক নৃত্য শাখায় স্বর্ণপদক অর্জন করেছে।
আর জেড রংধনু চোপীনগর গ্রামের স্থায়ী বাসিন্দা ডাক্তার মো. মনিরুজ্জামান স্বপন ও গাইনী ডাক্তার রাফসানা জাহান দম্পতির একমাত্র পুত্র সন্তান। জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করায় তার বাবা-মা, পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
শিশু আর জেড রংধনুর এ সাফল্যে এলাকাবাসীও গর্বিত। ভবিষ্যতে নৃত্যচর্চার মাধ্যমে তার এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে সবার কাছে দোয়া কামনা করেছে আর জেড রংধনু।




