২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই সফর, ১৪৪৮ হিজরি

তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ, দুশ্চিন্তার ভাঁজ ভারতের কপালে

spot_img

চীন সফরের আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) পক্ষ থেকে এই আমন্ত্রণ জানানো হয়েছে।

সূত্র জানিয়েছে, গত ২২ জুন সিপিসির আমন্ত্রণে চীন সফর করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। প্রতিনিধি দলটি বেইজিং গ্রেট হলে সিপিসির নেতৃবৃন্দের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন।

এ সময় চীনের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী সান ওয়েইডং, সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝংয়ের সঙ্গে বৈঠক হয় বিএনপি মহাসচিবের।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিএনপির সঙ্গে রাজনৈতিক যোগাযোগ বাড়াতে গুরুত্ব দিচ্ছে চীন। তারেক রহমানের সফর ভবিষ্যৎ কূটনীতি, অর্থনীতি ও ভূরাজনীতিতে ভূমিকা রাখবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, চীন দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও যোগাযোগ রাখছে। মিয়ানমারের ক্ষেত্রেও তাই ঘটেছে। যাতে যে দলই ক্ষমতায় আসুক না কেন, তাদের স্বার্থ যাতে অক্ষুন্ন থাকে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ