২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

থানায় হামলার ঘটনায় নুরুসহ ৯জনের ৬ দিনের রিমান্ডে

spot_img

বগুড়ায় থানায় হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক দুই মামলায় ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের সদ্য পদ হারানো নুরুজ্জামান ওরফে নুরুসহ তার সঙ্গীও সহযোগীদের ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে থানায় হামলা চালানোর ঘটনায় গ্রেপ্তার বাকি ৮ আসামির আট দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

বগুড়া জেলা গোয়েন্দা বিভাগের ইনচার্জ মুস্তাফিজ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, থানায় হামলার ঘটনায় নুরুসহ সাদ্দাম হোসেন রবিন, রমজান আলী, সাইদুর রহমান খোকন, বোরহান উদ্দিন, সেরাজুল ইসলাম, আমিনুল ইসলাম, মো. মিতুল এবং ওয়াবুজ্জামান রাতুলের তিন দিনের রিমান্ড এবং অস্ত্র মামলায় নুরুর আরও তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

উল্লেখ্য এর আগে, ৬ এপ্রিল রাত ১০টার দিকে মাঝিড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান ওরফে নুরু অর্ধশতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে থানায় প্রবেশ করে আসামি মিঠুন মিয়াকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় থানার ওসি শহিদুল ইসলামকে ধাক্কা দেয় এবং অপর পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়। মারধরে অন্তত পাঁচজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় জেলা পুলিশ, র‍্যাব ও ডিবির সদস্যরা নুরুসহ ৯ জনকে গ্রেপ্তার করে। এ সময় অভিযান পরিচালনা করে নুরুর বাড়ি থেকে ৭ রাউন্ড গুলিসহ একটি পিস্তল এবং নুরুর ম্যানেজার নাজমুলের বাড়ি থেকে ৮ রাউন্ড গুলিসহ আরও একটি পিস্তল উদ্ধার করা হয়। এ ছাড়াও ৩৬টি মোটরসাইকেল জব্দ করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ