
নিজস্ব প্রতিবেদক : খুলনার দাকোপ উপজেলায় দাকোপ খুলনা শিক্ষা পরিবার (ডিকেএসপি)’র আয়োজনে সুধীজন সমন্বয়ে মতবিনিময় সভা ও ডিকেএসপি’র স্মার্ট আইডি কার্ড বিতরণ- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) সকাল ১০ টায় বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজ অডিটোরিয়ামে দাকোপ খুলনা শিক্ষা পরিবার (ডিকেএসপি)’র উদ্দ্যোগে উক্ত সংগঠনের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা ও সদস্যদের স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজের সহকারী অধ্যাপক ও ডিকেএসপির সভাপতি বাবু হেমন্ত কুমার বৈদ্যের সভাপতিত্বে এবং ডিকেএসপির সহ-সভাপতি শেক্সপিয়ার রায়ের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ বাবু শ্যামল রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজের সহকারী অধ্যাপক তাপস প্রামাণ্য,এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিকেএসপি’র সহ-সভাপতি প্রভাষক নীলকমল সানা, সরকারি এল বি কে কলেজের প্রভাষক রাধাকান্ত মন্ডল সহ দাকোপ খুলনা শিক্ষা পরিবার(ডিকেএসপি)’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্য-সদস্যাবৃন্দ।
মতবিনিময় সভায় প্রতিটি সদস্যদের কাছ থেকে মতামত গ্রহণ এবং নতুন বছরকে সামনে রেখে মিষ্টি বিতরণ করা হয়।
_এসবি/ইন্দ্রজিৎ_




