২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ধামইরহাটে জয়িতা ও দুঃস্থ নারীদের আতœকর্মস্থানের লক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্ষুদ্র ঋণ বিতরণ

spot_img

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ধামইরহাটে জয়িতা অন্বেশনে বাংলাদেশ কার্যক্রমে নির্বাচিত জয়িতা ও দুস্থ্য নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল দুপুর ২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে ৩ জন জয়িতা ও ৪ জন দুঃস্থ নারীদের মাঝে ২ লক্ষ ৯০ হাজার টাকার ক্ষুদ্র ঋণের চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। এ সময় উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ‘আতœ কর্মসংস্থানের জন্য ধামইরহাট উপজেলার নির্বাচিত জয়িতা ডলি দাস, লাভলী হেমরম ও মরিয়ম খাতুনসহ ৩ জন জয়িতাকে ১ লাখ ৪০ হাজার টাকা ও ৪ জন দুস্থ্য নারীদের মাঝে দেড় লক্ষ টাকা বিতরণ করা হয়, লাভজনক এই ঋণ কার্যক্রমে আগামী ২ বছরে ২২টি কিস্তিতে স্বল্পসূদে ঋণের টাকা পরিশোধ করতে পারবেন।
উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন বলেন,‘ সমাজের অসহায় নারীদের এগিয়ে নিতে সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর কাজ করে যাচ্ছে, ধামইরহাট উপজেলা প্রশাশন মাননীয় প্রধানমন্ত্রী’র ভিশন বাস্তবায়নে ও স্মার্ট বাংলাদেশ গড়তে জয়িতা ও অসহায় নারীদের স্বাবলম্বী করতে সর্বাত্বক সহযোগিতা প্রদানের লক্ষে কাজ করে যাচ্ছি।’#

ধামইরহাটে বাল্যবিবাহ নিরোধে কমিউনিটি কনসাল্টেশন এবং ভ্যালিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে বাল্যবিবাহ নিরোধে কমিউনিটি কনসাল্টেশন এবং ভ্যালিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সরকারি-বেসরকারী কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ শিক্ষক-শিশুসহ স্থানীয় জনগণের অংশগ্রহণে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’র আয়োজনে গতকাল উপজেলা পরিষদ অডিটরিয়ামে দিনব্যাপী কার্যক্রমের সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির ভারপ্রাপ্ত ম্যানেজার নাথন চৌকিদার। ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’র সহযোগিতায় উপজেলার চারটি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত করতেই এই কমিউনিটি কনসাল্টেশনের আয়োজন করা হয়। কর্মশালায় স্বাগত বক্তব্যে কমিউনিটি কন্সাল্টেশন এবং ভ্যালিডেশন ওয়ার্কশপ বিষয়ে বিস্তারিত বর্ণনা দেন ভারপ্রাপ্ত এপি ম্যানেজার নাথন চৌকিদার। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. সাজেদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিত কুমার কুন্ডু, ইসবপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম লাকি, খেলনা ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী, আড়ানগর ইউপি’র প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, আগ্রাদ্বিগুন ইউপির প্যানেল চেয়ারম্যান এনামুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি প্রজেক্ট অফিসার নাথন চৌকিদার, মুকুল বৈরাগী, ডেভিড সাংমা, জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজলিন মিতু কোড়াইয়া, শারমিন আক্তার সুরভী, উপজেলা প্রেস ক্লাব সভাপতি এম এ মালেক প্রমুখ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ