৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ধুনটে সড়ক দুর্ঘটনায় জুলফিকার আলী মাষ্টার নিহত

spot_img

ধুনট, বগুড়া, প্রতিনিধিঃ

বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় জুলফিকার আলী মাষ্টার (৬৫), নামের এক আওয়ামীলীগ সভাপতি নিহত হয়েছে (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজেউন)। সে উপজেলার ২নং কালেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছিলেন। বুধবার (২৪ই এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ধুনট শহরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। পরে থাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বগুড়ায় স্থানান্তর করে। সেখানে দুপুর ১টার দিকে তিনি ইন্তেকাল করেন।

তিনি সরুগ্রাম বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ওই প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন। তার মৃত্যুতে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি,আই, এম নুরুন্নবী তারিক, সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই খোকন, সাধারন সম্পাদক আসিফ ইকবাল সনি, ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কা, সাধারণ সম্পাদক সাংবাদিক এম,এ রাশেদ, কালের পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন শিপন, কালের পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি,এম ফিরোজ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিঠু, কালের পাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা মোঃ মাসুম তরফদার, মাসুদ রানা মাষ্টার, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক কারিমুল হাসান লিখুন, রাকিবুল ইসলাম লাল, জিল্লুর রহমান, সুমন মিয়া, নিয়ামুল ইসলাম, মনজুরুল ইসলাম সহ উপজেলা ও সকল ইউনিয়নের নেতাকর্মীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ