২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নবীন সদস্যদের বরণ করে নিলো ইবি ‘সোচ্চার স্টুডেন্ট’স নেটওয়ার্ক’

spot_img

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন সোচ্চার স্টুডেন্ট’স নেটওয়ার্ক এর নবীন সদস্যদের বরণ করে নেওয়া হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে আয়োজিত অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে নবীন সদস্যদের সামাজিক দায়বদ্ধতা ও মানবাধিকার রক্ষার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। আলোচনার মূল বিষয়বস্তু ছিল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং নিষিদ্ধকরণ, শিক্ষার্থীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ, এবং নারী শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণ।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল রাহাত, সাধারণ সম্পাদক সাগর আহমেদ শিবলু, সহ-সভাপতি রাসেল আহমেদ ও মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে হাবিবা সিগমা ও মারিয়ম আক্তার চৈতী, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ তাহমিদ, অর্থ সম্পাদক তানভীর আহমেদসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক সাগর আহমেদ শিবলু নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা আজ থেকে একজন মানবাধিকার কর্মী। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই আমাদের দায়িত্ব।”

সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল রাহাত বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংসহ শিক্ষার্থী নির্যাতনের ঘটনা ঘটেছে, যা প্রতিরোধে সোচ্চার স্টুডেন্ট’স নেটওয়ার্ক কাজ করছে। হ্যারেজমেন্টের শিকার শিক্ষার্থীদের আইনি সহায়তা দিতে এবং নিরাপদ ক্যাম্পাস গড়তে আমরা প্রশাসনের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে চাই। ইতোমধ্যে আমরা শিক্ষার্থী নির্যাতন নিয়ে গবেষণা করে রাষ্ট্রের কাছে আট দফা সুপারিশ পেশ করেছি।”

উল্লেখ্য, ক্যাম্পাস-কেন্দ্রিক মানবাধিকার অ্যাক্টিভিজম, ক্যাম্পাস নির্যাতন ডকুমেন্টেশান, নিরাপদ ক্যাম্পাস গড়তে অ্যাডভোকেসি করা, ও তরুন মানবাধিকার অ্যাক্টিভিস্ট তৈরির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশ সকল বিশ্ববিদ্যালয়ে “সোচ্চার স্টুডেন্টস’ নেটওয়ার্ক” নামে স্টুডেন্ট ক্লাব গঠন করছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ