২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

নর্দান ইউনিভার্সিটি খুলনাতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন নিয়ে সেমিনার

spot_img

নর্দান ইউনিভার্সিটি খুলনাতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন নিয়ে সেমিনার

ইন্দ্রজিৎ,এনইউবিটিকে প্রতিনিধি: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনাতে (এনইউবিটিকে) ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের যৌথ আয়োজনে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১১ টায় নর্দান ইউনিভার্সিটি, খুলনার শিববাড়ীস্থ অস্থায়ী ক্যাম্পাসে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: শাহ্ আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর আব্দুল মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রসাশন বিভাগের ডীন প্রফেসর জালালউদ্দিন আহমেদ এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবদুল মান্নান আয়োজকদের ধন্যবাদ দিয়ে বলেন, “ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন সকলের জানা প্রয়োজন, এবং শুধু জানলে হবে না এর যথাযথ প্রয়োগও করতে হবে।”

উপপরিচালক মোহাম্মদ সেলিম বলেন, “আপনারা যখন কোন পণ্য কিনবেন একটু দেখে কিনবেন।কোন অফার বা ছাড়ে কোন পণ্য পেলে সেই পণ্য আসল কিনা বিবেচনা করে নেবেন। এছাড়াও কোন বিদেশি পণ্য কেনার আগে তার সম্পর্কে ভালো করে জেনে বুঝে কিনবেন।”

সভাপতির বক্তব্যে রেজিস্ট্রার ড. মো: শাহ্ আলম বলেন, “আমাদের সচেতন হওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোন পণ্য কেনার সময় সচেতনতার সাথে কিনতে। আর আমাদের দেশে যেহেতু ভোক্তা অধিকার সংরক্ষণ আইন আছে সেহেতু কোথাও উক্ত আইনের লঙ্ঘন দেখলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ হবে।”

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ