৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

নাটোর লালপুরে ছাত্র দলের মতবিনিময় সভা

spot_img

 

সাধিন আলম হোসেন
লালপুর(নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের লালপুরে ছাত্র দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর ২০২৪) বিকেলে ২নং ঈশ্বরদী ইউনিয়ন ছাত্র দলের উদ্যোগে নুরুল্লাপুর দাখিল মাদ্রাসা মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সাহেব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাটোর জেলা ছাত্র দলের সহ সভাপতি এনামুল হক বিদুৎ, মেহেদী হাসান আরিফ, নাটোর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রিয়াদ হাসান রুবেল, মেহেদী হাসান, লালপুর থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাকিব আহমেদ, কামরুল ইসলাম, তৌফিক সাঈদ লিমন, ওবায়দুর রহমান, নাটোর জেলা ছাত্র দলের সদস্য হামিদুল ইসলাম রিপন সহ ঈশ্বরদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ছাত্র দলের কর্মীরা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ