২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে অষ্ট্রেলিয়া

spot_img

এসবি ক্রীড়া ডেস্ক : নামিবিয়াকে ৯ উইকেটে হারিয়ে গ্রুপ ‘বি’ থেকে সুপার এইট নিশ্চিত করলো অষ্ট্রেলিয়া। চলতি আসরে এটি তাদের টানা তৃতীয় জয়। এর আগে তারা ওমান ও ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারায়।

বুধবার (১২ জুন) স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক মিচেল মার্শ। প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারিয়ে ধুঁকতে থাকে নামিবিয়া। মাত্র ৭২ রানে গুটিয়ে যায় তারা। এদিন বল হাতে অষ্ট্রেলিয়ার বোলাররা ছিলেন অপ্রতিরোধ্য। মাত্র ১২ রান খরচায় ৪ উইকেট নেওয়া অ্যাডাম জাম্পা তচনচ করে দেন নামিবিয়ার ব্যাটিং লাইন-আপ। এছাড়াও জশ হ্যাজলউড ও মার্কাস স্টোইনিস তুলে নেন ২ টি করে উইকেট। আর ১ টি করে উইকেট তুলে নেন প্যাট কামিন্স ও নাথান এলিস।

৭৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নামিবিয়ার বোলারদের ওপর চড়াও হয় অজি ব্যাটাররা। ব্যাটারদের তান্ডবে পাওয়ার-প্লেতেই ম্যাচ জিতে যায় অষ্ট্রেলিয়া। ব্যাট হাতে ট্রাভিস হেড ১৭ বলে অপরাজিত ৩৪ রান , ডেভিড ওয়ার্নার ৮ বলে ২০ রান ও মিচেল মার্শ ৯ বলে অপরাজিত ১৮ রানের দাপুটে ইনিংস খেলেন।

বল হাতে চমক দেখানো অ্যাডাম জাম্পা জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার।

_সংবাদ বুলেটিন / ইন্দ্রজিৎ_

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ