৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার এইটে আফগানিস্তান

spot_img

এসবি ক্রীড়া ডেস্ক : পাপুয়া নিউগিনিকে ৭ উইকেটে হারিয়ে গ্রুপ ‘বি’ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উঠে গেলো আফগানিস্তান। এর আগে, এই গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ প্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করে। আর এখন আফগানরা সুপার এইটে ওঠায় গ্রুপ পর্ব থেকে বাদ পড়লো শক্তিশালী নিউজিল্যান্ড।

শুক্রবার (১৪ জুন) ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। প্রথমে ব্যাট করতে নেমে আফগান বোলিং ও ফিল্ডিংয়ের সামনে রীতিমতো ধুঁকতে থাকে পাপুয়া নিউগিনি। দলের পক্ষে কিপলিন দুরিগা সর্বোচ্চ ৩২ বলে ২৭ রান করেন। তার ২৭ রানের সুবাদে ১৯.৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৯৫ রানের সংগ্রহ পায় পাপুয়া নিউগিনি । এদিন বল হাতে আরও একবার চমক দেখান আফগান পেসার ফজল হক ফারুকী। তিনি তুলে নেন ৩ উইকেট। নাভিন উল হক ও ছিলেন এদিন বল হাতে দূর্দান্ত। নাভিনের শিকার ২ উইকেট। আর একটি উইকেট নেন নূর আহমেদ। ম্যাচে আফগানদের ফিল্ডিং তৎপরতা ছিলো চোখে পড়ার মতো। পাপুয়া নিউগিনির ৪ জন ব্যাটার শিকার হন রান আউটের।

৯৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় আফগানিস্তান। দ্বিতীয় ওভারে ইব্রাহিম জাদরানকে শূন্য রানে ফেরান সেমো কামিয়া। ইনিংসের তৃতীয় ওভারে ফিরে যান আর এক ওপনার রহমতুল্লাহ গুরবাজ। গুরবাজ করেন ৭ বলে ১১ রান। ২২ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে জুটি বাঁধেন গুলবাদিন নায়েব ও আজমতউল্লাহ ওমরজাই। দলীয় ৫৫ রানে ওমরজাই ফিরে যান। ১৩ রান করে ভানুয়ার বলে বোল্ড হন তিনি। ওমরজাই ফিরে যাওয়ার পর গুলবাদিন জুটি বাঁধেন মোহাম্মদ নবীর সাথে। আর এই জুটিতেই ২৯ বল ও ৭ উইকেট হাতে থাকতেই জয় পায় আফগানিস্তান। গুলবাদিন করেন ৩৬ বলে ৪৯ ও মোহাম্মদ নবী করেন ২৩ বলে ১৬ রান।

৩ উইকেট নেওয়া ফজল হক ফারুকী জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার।

_সংবাদ বুলেটিন / ইন্দ্রজিৎ_

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ