২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ এজাহার আলী

spot_img

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন উপজেলার ৬ টি ইউনিয়নের মোট ১ লাখ ৪ হাজার ৫২৪ ভোটারের ভোট প্রয়োগে ২৯ মে অনুষ্ঠিত হবে। এখানে মোট চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মিলে মোট ৯ প্রার্থী শেষ মহুর্তের প্রচারণা চালাচ্ছেন।

এরমধ্যে শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের ৪ বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও শিমুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এজাহার আলী চেয়ারম্যান পদে তার ঘোড়া প্রতীক নিয়ে ফুলবাড়ী উপজেলার ৬ টি ইউনিয়নের মাঠ চষে বেড়াচ্ছেন।

তিনি একটি দুর্ঘটনায় কবলিত হয়ে শারীরিকভাবে অসুস্থ্য হলেও স্থানীয় এমপির আর্শিবাদপুষ্ট হয়ে উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। ৬ টি উপজেলার পাড়া মহল্লায় খুলি বৈঠক, পথসভা করে ভোটারদের মনোযোগ আকর্ষণ করছেন। ভোটারদের জানাচ্ছেন এলাকার উন্নয়নের বার্তা।
তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে স্থানীয় এমপির উন্নয়ন প্রকল্পের কাজ দিয়ে এলাকার উন্নয়ন করবেন বলে তাকে ভোট দেয়ার ভোটারদের আহবান জানাচ্ছেন। তার সাথে কাজ করছেন স্থানীয় এমপি ডাঃ হামিদুল হক খন্দকারের লোকজন, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতিসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবর্গ।

এজাহার আলী তার বক্তব্যে জানান, আমি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাইনি। আমাদের স্থানীয় এমপি মহোদয় উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করতে উপজেলার ৬ টি ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে মিটিং ডাক দেয়।

সেই মিটিংয়ে উপজেলা াওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান শেখের নাম উঠে আসে। এতে আতাউর রহমান শেখ নির্বাচন করবেন না বলে জানালে উপস্থিত সকলের সিদ্ধান্ত আসে আমার উপর। আমি পরবর্তীতে চেয়ারম্যান পদে প্রার্থী হই এবং ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে মাঠে নামি।
এজাহার আলী ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমরা ফুলবাড়ীতে দেশ স্বাধীনের পর প্রথমবারের মতো এমপি নির্বাচিত করতে পেরেছি। আমাদের এমপি হলেন ডাঃ হামিদুল হক খন্দকার। তিনি ফুলবাড়ীতে উন্নয়ন করতে চান। তার উন্নয়ন প্রকল্প কাজ গুলো এলাকায় বাস্তবায়ন করতে একজন নিজস্ব উপজেলা চেয়ারম্যান প্রয়োজন।

এজাহার আলী আরও জানান, আপনারা ঘোড়া প্রতীকে ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নিবার্চিত করলে আমি আমাদের এমপি মহোদয়ের উন্নয়ন প্রকল্পের কাজ গুলো তার প্রতিনিধি হিসেবে করতে পারবো ও এলাকার রাস্তা-ঘাট, ব্রীজ, কলাভার্ট, মসজিদ মন্দীরের উন্নয়ন করবো।

উল্লেখ্য যে, এবার ফুলবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদের প্রতিদ্¦›দ্বী প্রার্থীরা হলেন- চেয়ারম্যন পদে লুৎফর রহামান বাবু (কাপ-পিরিচ), গোলাম রব্বানী সরকার (মোটরসাইকেল), এজাহার আলী (ঘোড়া), আব্দুস ছলাম সুজা (আনারস)।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ