৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

প্রেমিকের বিয়েতে বোমা উপাহার,বিস্ফোরণে বরের মৃত্যু

spot_img

ভারতের ছত্তিশগড়ের কবিরধাম জেলায় প্রাক্তন প্রেমিকার বিয়েতে হোম থিয়েটারের ভেতর বোমা রেখে উপহার দিয়েছিল এক যুবক। সেই হোম থিয়েটার বিস্ফোরণে সদ্যোবিবাহিত বরের মৃত্যু হয়েছে। পরে বরের ভাইয়েরও হাসপাতালে মৃত্যু হয়। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 
গত সোমবার রাতে বিস্ফোরণে নববিবাহিত বর ও তার ভাইয়ের মৃত্যু হয়। এরপর এ ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে হোম থিয়েটার চালানোর সময় বিস্ফোরণ ঘটে বলে প্রমাণ পায় পুলিশ। হোম থিয়েটার পরীক্ষা করে দেখা যায়, তাতে বিস্ফোরকভর্তি ছিল। এই হোম থিয়েটারটি নববিবাহিত স্ত্রীর প্রাক্তন প্রেমিক উপহার দিয়েছিল। এরপর সেই প্রাক্তন প্রেমিককে গ্রেপ্তার করা হয়। 
অভিযুক্তের নাম সরয়ূ। এই ঘটনায় বরের পরিবারের আরো চারজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ