৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ধানের শীষে ভোট চেয়ে শাজাহানপুরে বিএনপির গণসংযোগ

spot_img

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া–৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে শাজাহানপুরের রহিমাবাদ উত্তর পাড়া বন্দর থেকে বি-ব্লক বাজার পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণসংযোগে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহিন সানি, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক।

এ ছাড়া আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম, মাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, জাসাস, মহিলা দল, তাঁতীদলসহ অঙ্গ–সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী গণসংযোগে অংশ নেন।

নেতারা বলেন, ধানের শীষের পক্ষে মানুষের সাড়া বাড়ছে। জনগণের ভোটে পরিবর্তনের ধারা তৈরি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ