২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই সফর, ১৪৪৮ হিজরি

বগুড়া জেলা আ. লীগের যুগ্ম সম্পাদক দুলুর ছেলে ও ভাতিজা গ্রেপ্তার

spot_img

বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমানের ছেলে এবং ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের কুন্দইশ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আসাদুর রহমান দুলুর ছেলে মাহরুখ আল রুহান ওরফে অরিত্র এবং দুলুর ভাতিজা আবরিম ইবনে আতাউর রহমান বাবু। এদের মধ্যে অরিত্র নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং বাবু নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।

পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  তাদের গত বছরের ১১ নভেম্বর দায়ের করা অস্ত্র ও বিস্ফোরক মামলার তদন্ত প্রাপ্ত আসামিদের। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ