১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা বৈধ ঘোষণা

spot_img

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবার (১১ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেন মান্নার পক্ষে নির্বাচন কমিশনে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

এ বিষয়ে মান্না বলেন, আমি বিশ্বাস করতাম ষড়যন্ত্র টিকবে না। আমার বিরোধিতা করতে মবোক্রেসির ঘটনা দুঃখজনক। কিছু ছোট মিডিয়ার অন্যায় রিপোর্টের বিরোধিতা না করে পারা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, বগুড়া-২ আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার হলফনামায় নানা অসংগতি রয়েছে উল্লেখ করে তার প্রার্থিতা বাতিল করা হয়। যার মধ্যে ছিল ফৌজদারি মামলার কোনও তথ্য না দেওয়া, যে এফিডেভিট দিয়েছেন তা সম্পাদনের এক দিন পর তার স্বাক্ষর করা এবং সম্পদ বিবরণীর ফরম দাখিল না করা। তবে সেই সময়ে বগুড়া-২ আসনের প্রার্থিতা বাতিল হলেও ঢাকা-১৮ আসনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধতা পেয়েছিল।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ