২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

বগুড়া-৭ আসনের সাবেক এমপি বাবলু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট

spot_img

জ্ঞাত আয়বহির্ভূতভাবে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ রেজাউল করিম বাবলু এবং তার স্ত্রী বিউটি খাতুনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়।

দুদক সূত্রে জানা গেছে, সাবেক এমপি বাবলু ও তার স্ত্রী বিউটি খাতুনের বিরুদ্ধে পৃথকভাবে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করা হয়। নোটিশ পাওয়ার পর ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি তারা পৃথকভাবে তাদের সম্পদ বিবরণী দুদক বগুড়া জেলা কার্যালয়ে দাখিল করেন।
পরবর্তীতে দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই-বাছাই ও অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে জ্ঞাত আয়ের সঙ্গে সম্পদের অসঙ্গতি পাওয়ায় দুদক বগুড়া জেলা কার্যালয়ের তৎকালীন উপপরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে সাবেক এমপি বাবলু ও তার স্ত্রী বিউটি খাতুনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেন।

এ বিষয়ে প্রাপ্ত অনুসন্ধান প্রতিবেদন পর্যালোচনা শেষে দুদক প্রধান কার্যালয় আদালতে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ