৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বগুড়ায় চিকিৎসক সামির হোসেন মিশু গ্রেফতার

spot_img

বগুড়ার শেরপুরের একটি রেস্টুরেন্টে জন্মদিনের আয়োজন থেকে জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত মামলার আসামি চিকিৎসক ডা. সামির হোসেন মিশুকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকার মকটেল রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে মকটেল রেস্টুরেন্টে একটি জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ডা. সামির হোসেন মিশুকে জন্মদিনের কেক কাটতে দেখা যায়। পরে বগুড়া সদর থানায় দায়ের করা জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন।

 

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ