২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকের মৃ’ত্যু

spot_img

নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় ট্রাকের ধাক্কায় আহম্মদ আলী (৫৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ১ টার দিকে শহরের ঢাকা-রংপুর মহাসড়কের ভবের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আহম্মদ জেলার সদর উপজেলার গাজী পালশা এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।

বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক মাহমুদুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, আহম্মদ আলী তার অটোরিকশাটি নিয়ে শহরের তিনমাথা এলাকা থেকে চারমাথা দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে একটি ট্রাক তার অটোরিকশায় ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাক আটক করা যায়নি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ