২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই সফর, ১৪৪৮ হিজরি

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক দুমড়ে-মুচড়ে চালক নিহত

spot_img

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক দুমড়ে-মুচড়ে চালক নিহত হয়েছেন। শুক্রবার (৩১ মে) রাত সোয়া ৮ টার দিকে বগুড়া জেলার শিবগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের চৌকিরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সাদুল্লাহ্পুর বটতলা এলাকার আলিম উদ্দিনের ছেলে মো. মজনু মিয়া (৩৫)।

এসব তথ্য নিশ্চিত করেছেন, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আশিক ইকবাল। 

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, রাত ৮ টার দিকে  চৌকিরঘাট এলাকায় একটি ট্রাক দ্রুতগতিতে এসে ধাক্কা দেয় ইজিবাইকটিকে। ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় ইজিবাইকটি। এতে করে ঘটনাস্থলেই নিহত হয় ইজিবাইক চালক মজনু। পরে হাইওয়ে পুলিশের সদস্যরা লাশ উদ্ধার করে। এঘটনায় ট্রাককে আটক করা সম্ভব হয়নি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ